পৌর শহীদ মিনারে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় গাইবান্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
শনিবার রাত ১২টা ১ মিনিট। বিউগলের করুণ সুরে মুখরিত গাইবান্ধা পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের।
শহীদ মিনারের বেদিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল করিম সরকার।
এরপর জেলা প্রশাসনের পক্ষে জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,
এবং জেলা পুলিশ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
পৌর শহীদ মিনারে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ,










