Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগাঁও গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (ভাবকী বিডি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টায় প্রকল্পের অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বড় সমস্যা। এটি একটি শিশুর স্বাভাবিক শৈশব, শিক্ষা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পড়াশোনার সুযোগ দিতে হবে, তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতে হবে এবং সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

তিনি আরও বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সন্তানরা যেন খারাপ সঙ্গ বা নেশায় জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিণী মোছা. লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পিএফ বিকাশ চন্দ্র রায়, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু প্রমুখ।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

বক্তারা শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে ২৭৮টি শিক্ষা উপকরণ, ২৭৮টি স্বাস্থ্য সরঞ্জাম, ৪টি টিউবওয়েল এবং ১৭ জন শিশুকে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

আপডেটের সময়: ০৮:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগাঁও গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (ভাবকী বিডি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টায় প্রকল্পের অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বড় সমস্যা। এটি একটি শিশুর স্বাভাবিক শৈশব, শিক্ষা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পড়াশোনার সুযোগ দিতে হবে, তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতে হবে এবং সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সন্তানরা যেন খারাপ সঙ্গ বা নেশায় জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিণী মোছা. লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পিএফ বিকাশ চন্দ্র রায়, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু প্রমুখ।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে