Dhaka ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা-এ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া কমিয়ে কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে কৃষক ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা গেটের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি-এর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক বর্মা। এতে বক্তব্য দেন সদস্য আব্দুল্লাহ আল কাওসার, সাতোর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জিয়াউর রহমানসহ অনেকে।

আরও পড়ুনঃ  ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আর্থিক চাপে রয়েছেন। এর সঙ্গে কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া কৃষকদের দুর্ভোগ আরও বাড়াচ্ছে। তারা অভিযোগ করেন, বর্তমান ভাড়া কৃষকদের সামর্থ্যের বাইরে চলে গেছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

তারা আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণসহ কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আলুর ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হবেন এবং উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করেন।

আরও পড়ুনঃ  কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৯:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা-এ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া কমিয়ে কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে কৃষক ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা গেটের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি-এর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক বর্মা। এতে বক্তব্য দেন সদস্য আব্দুল্লাহ আল কাওসার, সাতোর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জিয়াউর রহমানসহ অনেকে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

বক্তারা বলেন, আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আর্থিক চাপে রয়েছেন। এর সঙ্গে কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া কৃষকদের দুর্ভোগ আরও বাড়াচ্ছে। তারা অভিযোগ করেন, বর্তমান ভাড়া কৃষকদের সামর্থ্যের বাইরে চলে গেছে।

আরও পড়ুনঃ  কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য।

তারা আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণসহ কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আলুর ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হবেন এবং উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করেন।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে অবৈধ চোরাচালানী মালামাল জব্দ