বীরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড ভ্রাম্যমান আদালতের অভিযান
১ মার্চ ২০২৬ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, পৌর শহরের কলেজ মোড় এলাকায় সন্দেহজনক অবস্থায় স্থানীয় এলাকাবাসী অজয় রায় (১৮), পিতা- অশ্বিনী রায়, গ্রাম- কোমরপুর এবং রাসেল ইসলাম (২৫), পিতা- খাদেমুল ইসলাম, গ্রাম- দক্ষিণ সুজালপুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরবর্তীতে তাদের তল্লাশি চালিয়ে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন। আদালত উভয় অভিযুক্তকে মাদক সেবনের দায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান ও আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায়, এসআই দিনেশ চন্দ্র রায়সহ পুলিশের একটি টিম এবং স্থানীয় এলাকাবাসী।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের তপন নামের এক ব্যক্তির কাছ থেকে এসব টেপেন্ডাডল ট্যাবলেট ক্রয় করেছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বীরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড ভ্রাম্যমান আদালতের অভিযান










