Dhaka ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

বেড়ায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ

বেড়ায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত: বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ:

বেড়ায় মরহুম অ্যাডভোকেট আবদুর রহিম এবং বেগম নূরুন্নাহার স্মৃতি পরিষদের উদ্যোগে “কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন নূরুন্নাহার ডায়াগনস্টিক সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর (অব.) এ.টি.এম ফজলুর রহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী ফকির, আলহেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাকিমুল কবির এবং বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান।

বক্তারা তাদের বক্তব্যে মাহে রমজানের গুরুত্ব তুলে ধরেন এবং পবিত্র কুরআনের আদর্শে জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন যে, কোরআন শিক্ষা সম্পৃক্ত প্রতিযোগিতা মূলক এই ধরনের প্রোগ্রাম যত আয়োজন করা যাবে আগামীর প্রজন্মকে ততই আদর্শিক শিক্ষা লাভ করার জন্য উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠানের শেষের দিকে ছেলে ও মেয়ে দুই ক্যাটাগরির উভয় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী কে নগদ ১০ হাজার টাকা, ২য় স্থান অধিকারী কে নগদ ৫ হাজার, ৩য় স্থান অধিকারী কে ২ হাজার করে প্রদান করা হয়। প্রতি বিজয়ী কে নামফলক সহ ক্রেস্ট এবং প্রত্যেক প্রতিযোগীকে একটি করে কোরআন শরীফ প্রদান করা হয়।এছাড়াও অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ শেষে মরহুমদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা

আরো পড়ুন

বেড়ায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

বেড়ায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬