Dhaka ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রাম থেকে এক নারী ও এক পুরুষকে সন্দেহজনক ভাবে একসঙ্গে অবস্থান কালে কালিগঞ্জ থানা পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকার বাসিন্দা তরুণ সরকার (৩৫) কয়েক মাস আগে কর্মসূত্রে পটুয়াখালীর একটি ইটভাটায় কাজ করতে যান। সেখানে পটুয়াখালীর গলাচিপা উপজেলার লাবনা এলাকার বাসিন্দা সখি বেগম (৩০)-এর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সখি বেগম বিবাহিত এবং তার একটি তিন বছর বয়সী সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তরুণ সরকারও বিবাহিত এবং তার একটি আড়াই বছর বয়সী সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

অভিযোগ রয়েছে, গত ৩ জুন সন্ধ্যার দিকে তারা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রামের একটি বাড়িতে এসে অবস্থান নেন। স্থানীয়দের দাবি, তারা কয়েকদিন ধরে একই ঘরে বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ

শনিবার (০৬ জুন) রাত প্রায় ১০টার দিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও পুরুষকে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়": কোতোয়ালি ওসি

কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত অবস্থা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় পোস্ট

গ্রিন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

আপডেটের সময়: ০৩:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রাম থেকে এক নারী ও এক পুরুষকে সন্দেহজনক ভাবে একসঙ্গে অবস্থান কালে কালিগঞ্জ থানা পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকার বাসিন্দা তরুণ সরকার (৩৫) কয়েক মাস আগে কর্মসূত্রে পটুয়াখালীর একটি ইটভাটায় কাজ করতে যান। সেখানে পটুয়াখালীর গলাচিপা উপজেলার লাবনা এলাকার বাসিন্দা সখি বেগম (৩০)-এর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সখি বেগম বিবাহিত এবং তার একটি তিন বছর বয়সী সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তরুণ সরকারও বিবাহিত এবং তার একটি আড়াই বছর বয়সী সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার

অভিযোগ রয়েছে, গত ৩ জুন সন্ধ্যার দিকে তারা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রামের একটি বাড়িতে এসে অবস্থান নেন। স্থানীয়দের দাবি, তারা কয়েকদিন ধরে একই ঘরে বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

শনিবার (০৬ জুন) রাত প্রায় ১০টার দিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও পুরুষকে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলা