Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে।’ -খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের এমন কঠোর ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, অনলাইন জুয়া, মব সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। এতে বিভিন্ন অপরাধের বর্তমান চিত্র, সীমান্ত এলাকার নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনসেবামুখী পুলিশিং নিয়ে মতবিনিময় করা হয়।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মাদক কারবারিদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় কিংবা নানাভাবে সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

তিনি বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক ও চোরাচালান প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ডিআইজি আরও বলেন, সাতক্ষীরায় অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অনেক তরুণ এ অপরাধে জড়িয়ে পড়ছে। অনলাইন জুয়া পরিচালনাকারী চক্র এবং আইনবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। জনগণের জানমাল রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সব সদস্যকে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, অবৈধ ঘাটের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, কিশোর অপরাধ, মাদক পাচার এবং অনলাইন জুয়ার বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র তুলে ধরে সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা, অবৈধ ঘাটের কার্যক্রম, সড়কে যানজট, থানায় সাধারণ মানুষের ভোগান্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান তারা।
সভা শেষে ডিআইজি ঘোষণা দেন, সাতক্ষীরা জেলায় আগামী এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে মাদক কারবারি, চোরাচালান চক্র, অপরাধী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

আপডেটের সময়: ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে।’ -খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের এমন কঠোর ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, অনলাইন জুয়া, মব সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। এতে বিভিন্ন অপরাধের বর্তমান চিত্র, সীমান্ত এলাকার নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনসেবামুখী পুলিশিং নিয়ে মতবিনিময় করা হয়।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মাদক কারবারিদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় কিংবা নানাভাবে সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

তিনি বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক ও চোরাচালান প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ডিআইজি আরও বলেন, সাতক্ষীরায় অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অনেক তরুণ এ অপরাধে জড়িয়ে পড়ছে। অনলাইন জুয়া পরিচালনাকারী চক্র এবং আইনবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। জনগণের জানমাল রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সব সদস্যকে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, অবৈধ ঘাটের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, কিশোর অপরাধ, মাদক পাচার এবং অনলাইন জুয়ার বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ