Dhaka ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ। বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ রিশাদ বৈচিত্র্যময় ও ট্র্যাডিশনাল লেগস্পিনার: ইশ সোধি বীরগঞ্জে ২১০ পরিবারের মাঝে নগদ সহায়তা বিতরণ বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট: ফাইনালের মঞ্চে বহরপুর ও শুকতারা কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২ সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে জনগণই আবার রাস্তায় নামবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষে দেশের সকল মেহনতি শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সিএনজি-মহেন্দ্র শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক দুকুল।

নেতৃবৃন্দ বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপরই দাঁড়িয়ে আছে জাতীয় উন্নয়ন। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার।”
তারা আরও জানান, দীর্ঘ ১৭ বছরে সংগঠনটি শ্রমিকদের কল্যাণে কাজ করে আসলেও এখনও অনেক প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে।

সংগঠনের ভেতরে ঐক্য, পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের ঘাটতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে স্বীকার করেন তারা।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ পানি সম্পদ মন্ত্রী

তবে বর্তমানে শ্রমিকদের মধ্যে সচেতনতা ও ঐক্যের যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

দুকুল বলেন, “এখন সময় এসেছে শক্তভাবে সংগঠিত হওয়ার। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে শ্রমিকদের অধিকার আদায় কোনো কঠিন বিষয় নয়। সকল শ্রমিক ভাইদের সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।

নেতৃবৃন্দ শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান শ্রম আইন বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শুধু দাবি তোলাই যথেষ্ট নয়, সংগঠিত শক্তির মাধ্যমেই সেই দাবি বাস্তবে রূপ দিতে হবে।

আরও পড়ুনঃ  তালায় মানবিক সংকট শিকলে আবদ্ধ ২৪ বছরের তরুণী

এদিকে পহেলা মে উপলক্ষে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনগুলো আলোচনা সভা, র‍্যালি, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শ্রমিক নেতারা মনে করেন, মে দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করার দিন। এই দিনটি নতুন করে শপথ নেওয়ার, বৈষম্য দূর করার এবং শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সভাপতি মোঃ আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক দুকুল সকল শ্রমিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা বিভেদ ভুলে এক কাতারে দাঁড়াই। ঐক্যের শক্তিতেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

আরও পড়ুনঃ  ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত বিজয়নগরের জনজীবন

ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সক্ষম হবো এবং সংগঠনকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাবো।

পহেলা মে দিবসকে ঘিরে শ্রমিকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই দিনটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার প্রতীক হিসেবে ভবিষ্যতের পথচলায় নতুন দিকনির্দেশনা দেবে।

জনপ্রিয় পোস্ট

গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ।

মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান

আপডেটের সময়: ০৪:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা অধিকার বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষে দেশের সকল মেহনতি শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সিএনজি-মহেন্দ্র শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক দুকুল।

নেতৃবৃন্দ বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপরই দাঁড়িয়ে আছে জাতীয় উন্নয়ন। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার।”
তারা আরও জানান, দীর্ঘ ১৭ বছরে সংগঠনটি শ্রমিকদের কল্যাণে কাজ করে আসলেও এখনও অনেক প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে।

সংগঠনের ভেতরে ঐক্য, পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের ঘাটতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে স্বীকার করেন তারা।

আরও পড়ুনঃ  রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত

তবে বর্তমানে শ্রমিকদের মধ্যে সচেতনতা ও ঐক্যের যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

দুকুল বলেন, “এখন সময় এসেছে শক্তভাবে সংগঠিত হওয়ার। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে শ্রমিকদের অধিকার আদায় কোনো কঠিন বিষয় নয়। সকল শ্রমিক ভাইদের সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।

নেতৃবৃন্দ শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান শ্রম আইন বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শুধু দাবি তোলাই যথেষ্ট নয়, সংগঠিত শক্তির মাধ্যমেই সেই দাবি বাস্তবে রূপ দিতে হবে।

আরও পড়ুনঃ  ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত বিজয়নগরের জনজীবন

এদিকে পহেলা মে উপলক্ষে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনগুলো আলোচনা সভা, র‍্যালি, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শ্রমিক নেতারা মনে করেন, মে দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করার দিন। এই দিনটি নতুন করে শপথ নেওয়ার, বৈষম্য দূর করার এবং শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সভাপতি মোঃ আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক দুকুল সকল শ্রমিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা বিভেদ ভুলে এক কাতারে দাঁড়াই। ঐক্যের শক্তিতেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

আরও পড়ুনঃ  উখিয়ার খালকাচা বাসীর জনদুর্ভোগ