Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

শিবচরের হাজিপুরে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকায় একটি নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সারোয়ার হোসাইন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমীর জনাব বেলায়েত হোসেন।

বৈঠকটি সঞ্চালনা করেন সৈয়দ জিয়া এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. সৈয়দ এ. এম. আনোয়ারুল আবেদীন।

প্রধান অতিথি জনাব সারোয়ার হোসাইন মৃধা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, শিবচরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি এবং ভোটের মাধ্যমেই সেই পরিবর্তন সম্ভব।

সভাপতি বক্তব্যে ডা. সৈয়দ এ. এম. আনোয়ারুল আবেদীন বলেন, উঠান বৈঠক সরাসরি জনগণের কথা শোনার একটি কার্যকর মাধ্যম। তিনি বলেন, এ ধরনের বৈঠকের মাধ্যমে এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত হয় এবং তা সমাধানে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া সহজ হয়।

বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা শিক্ষা প্রতিষ্ঠান সংকট, চিকিৎসাসেবার অভাব, রাস্তাঘাটের বেহাল দশা, মাদক ও বেকারত্বের মতো বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলার আশ্বাস দেন।

বৈঠক শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী ও তরুণ ভোটারসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

শিবচরের হাজিপুরে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬