Dhaka ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতে সুশাসন ও নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান FACD-CAB এর

বৈদেশিক উচ্চশিক্ষার সুযোগ প্রদানের নামে কিছু অনুমোদনহীন ও অসাধু প্রতিষ্ঠানের প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং শিক্ষার্থী-অভিভাবকদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)। একই সঙ্গে শিক্ষার্থী সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গঠনে সরকারের প্রতি একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

এক বিবৃতিতে FACD-CAB জানায়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু শিক্ষার্থী ও তাদের পরিবারের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ নয়; বরং বাংলাদেশের বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা বৈধ প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণ্ন করছে।

সংগঠনটির মতে, বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাত দেশের মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ খাতকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আইনসম্মত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা এখন সময়ের দাবি।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সাম্প্রতিক আলোচিত প্রতারণার ঘটনায় অভিযুক্ত কোনো প্রতিষ্ঠান FACD-CAB-এর সদস্য নয়। সংগঠনটি প্রতারণামূলক, বিভ্রান্তিকর বা অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পাশাপাশি সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত নৈতিকতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে এবং শিক্ষার্থী-অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে FACD-CAB পরামর্শ দিয়েছে, বিদেশে পড়াশোনার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের নিবন্ধন, সুনাম, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং আইনগত বৈধতা যাচাই করতে হবে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কখনো নগদে পরিশোধ না করে শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক হিসাব অথবা বিশ্ববিদ্যালয় নির্ধারিত অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

এছাড়া লিখিত চুক্তিপত্র, অফিসিয়াল মানি রিসিপ্ট, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, CAS/COE-সহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র দ্রুত বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষার ভিত্তিতে নয়, বরং শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং গন্তব্য দেশের নীতিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সরকারের প্রতি দেওয়া সুপারিশগুলোর মধ্যে রয়েছে Foreign Education Consultancy Act প্রণয়ন, বাধ্যতামূলক Licensing, Registration & Accreditation Framework চালু, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে National Regulatory Authority for Foreign Education Consultancy গঠন, National Student Registration & Smart Student ID System এবং National Student Protection & Complaint Management System চালু করা।

এ ছাড়া নিবন্ধনহীন ও প্রতারণামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়, দূতাবাস, সরকার ও নিবন্ধিত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি জাতীয় ডাটাবেজ তৈরি এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য National Pre-departure Orientation & Training Programme চালুর সুপারিশ করেছে FACD-CAB।

সংগঠনটির মতে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিদেশি দূতাবাস, গণমাধ্যম এবং বৈধ শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বিবৃতির শেষাংশে FACD-CAB জানায়, শিক্ষার্থীদের স্বপ্নের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা আরও সুদৃঢ় করতে কার্যকর নীতিমালা ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি। এ লক্ষ্য অর্জনে সরকার, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক অংশীদার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

জনপ্রিয় পোস্ট

রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতে সুশাসন ও নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান FACD-CAB এর

আপডেটের সময়: ০৮:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতে সুশাসন ও নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান FACD-CAB এর

বৈদেশিক উচ্চশিক্ষার সুযোগ প্রদানের নামে কিছু অনুমোদনহীন ও অসাধু প্রতিষ্ঠানের প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং শিক্ষার্থী-অভিভাবকদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)। একই সঙ্গে শিক্ষার্থী সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গঠনে সরকারের প্রতি একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

এক বিবৃতিতে FACD-CAB জানায়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু শিক্ষার্থী ও তাদের পরিবারের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ নয়; বরং বাংলাদেশের বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা বৈধ প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণ্ন করছে।

সংগঠনটির মতে, বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাত দেশের মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ খাতকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আইনসম্মত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা এখন সময়ের দাবি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সাম্প্রতিক আলোচিত প্রতারণার ঘটনায় অভিযুক্ত কোনো প্রতিষ্ঠান FACD-CAB-এর সদস্য নয়। সংগঠনটি প্রতারণামূলক, বিভ্রান্তিকর বা অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পাশাপাশি সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত নৈতিকতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে এবং শিক্ষার্থী-অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে FACD-CAB পরামর্শ দিয়েছে, বিদেশে পড়াশোনার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের নিবন্ধন, সুনাম, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং আইনগত বৈধতা যাচাই করতে হবে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কখনো নগদে পরিশোধ না করে শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক হিসাব অথবা বিশ্ববিদ্যালয় নির্ধারিত অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ