Dhaka ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা মাদকবিরোধী অভিযান: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড রেলস্টেশনে অজ্ঞাত শিশু উদ্ধার  যশোরে ইয়াবা ও রেক্টিফাইড স্পিরিটসহ দুইজন আটক গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- নজরুল ইসলাম পুরাতন সাতক্ষীরায় চলাচলের পথ দখলের প্রতিবাদ করায় কুপিয়ে জখম সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি:

পাবনার বেড়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে (ডিজেল ১১৫ টাকা) তৃতীয় দিনের মত তেল বিক্রয় করা হয়।

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার, বিকেলে নাকালিয়া বাজারে লিখন ট্রেডার্স এ সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ডিজেল তেল বিক্রয় করা হয়। লিখন ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান যে, আজ তার ডিলার পয়েন্টে ৪০০০ লিটার ডিজেল প্রাপ্ত হন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে কৃষির নতুন দিগন্ত পার্টনার কংগ্রেসে’ উন্নয়নের অঙ্গীকার।

বিকেল থেকে তেল বিক্রয় শুরু হওয়ার কারণে সন্ধ্যার আগ পর্যন্ত ৩০০০ লিটারের উপরে করা সম্ভব হয়েছে, আগামীকাল অবশিষ্ট তেল আজকের মতই সাধারণ কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। তিনি আরো জানান যে, আজ ৩য় দিনের মতো তার প্রতিষ্ঠানে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে তেল বিক্রয় কার্যক্রম সম্পন্ন হল।

নাকালিয়া বাজারে তেল বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা।
তিনি জানান যে, নাকালিয়া বাজার পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে বেড়া উপজেলার নদীর তীরবর্তী এলাকার মানুষজন ছাড়াও টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ জেলার নদীর তীরবর্তী যে সকল লোক বসবাস করে, বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য এই বাজারে বিক্রয় করতে আসেন,

আরও পড়ুনঃ  বেড়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত:

এবং তাদের প্রয়োজনীয় কৃষি পণ্য, কৃষি উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে ক্রয় করে থাকে। জনাব সালাম বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বাজারের উপরে নির্ভরশীল কৃষকদের কষ্ট লাঘবের জন্য লিখন ট্রেডার্সে নিয়মিত তেল বরাদ্দ দেয়ার অনুরোধ করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ

তেল ক্রয় করতে আসা সাধারণ কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। তারা আগামী দিনেও এমন ন্যায্য মূল্যে প্রয়োজনীয় তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন মহলের কাছে অনুরোধ জানান।

জনপ্রিয় পোস্ট

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি

আপডেটের সময়: ১০:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি:

পাবনার বেড়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে (ডিজেল ১১৫ টাকা) তৃতীয় দিনের মত তেল বিক্রয় করা হয়।

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার, বিকেলে নাকালিয়া বাজারে লিখন ট্রেডার্স এ সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ডিজেল তেল বিক্রয় করা হয়। লিখন ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান যে, আজ তার ডিলার পয়েন্টে ৪০০০ লিটার ডিজেল প্রাপ্ত হন।

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর প্রস্তুতি সভা।

বিকেল থেকে তেল বিক্রয় শুরু হওয়ার কারণে সন্ধ্যার আগ পর্যন্ত ৩০০০ লিটারের উপরে করা সম্ভব হয়েছে, আগামীকাল অবশিষ্ট তেল আজকের মতই সাধারণ কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। তিনি আরো জানান যে, আজ ৩য় দিনের মতো তার প্রতিষ্ঠানে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে তেল বিক্রয় কার্যক্রম সম্পন্ন হল।

নাকালিয়া বাজারে তেল বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা।
তিনি জানান যে, নাকালিয়া বাজার পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে বেড়া উপজেলার নদীর তীরবর্তী এলাকার মানুষজন ছাড়াও টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ জেলার নদীর তীরবর্তী যে সকল লোক বসবাস করে, বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য এই বাজারে বিক্রয় করতে আসেন,

আরও পড়ুনঃ  কাঠপট্টি স্টেশন রোড এলাকায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক