Dhaka ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি। ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন- মাদক ও চুরি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদর থানার ওসি মোহা. শফিকুল ইসলাম বলেন, মূলত মাদকসেবীদের কারণেই এলাকায় চুরির উপদ্রব বাড়ছে। মাদক ক্যান্সারের চেয়েও ভয়াবহ সামাজিক ব্যাধি, যা একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক ও চুরির বিরুদ্ধে কোনো রাজনৈতিক বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চোর ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া মালামাল কেনাবেচা বন্ধে ভাঙারির দোকানগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এলাকায় কেউ মাদক বিক্রি, সেবন কিংবা চুরির অপরাধে জড়িত থাকলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সাধারণ মানুষের সুবিধার্থে তিনি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেন। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন তিনি।

সিটি কলেজ মোড়স্থ সাধারণ ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আরিফ আহমেদ এবং সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

সভায় স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিয়ে মাদক ও চুরিমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

আপডেটের সময়: ০৯:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন- মাদক ও চুরি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

সদর থানার ওসি মোহা. শফিকুল ইসলাম বলেন, মূলত মাদকসেবীদের কারণেই এলাকায় চুরির উপদ্রব বাড়ছে। মাদক ক্যান্সারের চেয়েও ভয়াবহ সামাজিক ব্যাধি, যা একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক ও চুরির বিরুদ্ধে কোনো রাজনৈতিক বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চোর ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া মালামাল কেনাবেচা বন্ধে ভাঙারির দোকানগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এলাকায় কেউ মাদক বিক্রি, সেবন কিংবা চুরির অপরাধে জড়িত থাকলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সাধারণ মানুষের সুবিধার্থে তিনি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেন। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন তিনি।

সিটি কলেজ মোড়স্থ সাধারণ ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আরিফ আহমেদ এবং সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ