Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

সাতক্ষীরায় সেনা অভিযানে সন্ত্রাসী কানা কাদেরসহ গ্রেপ্তার-৩

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাতক্ষীরায় সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি আব্দুল কাদের মিয়া ওরফে কানা কাদেরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল কোরেক্স, একটি দেশীয় অস্ত্র, একটি কুড়াল ও একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর ছেলে আব্দুল কাদের মিয়া (৪৩), আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৭) ও একই গ্রামের মুজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৮)।

আরও পড়ুনঃ  ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এর আগে ১৯ জানুয়ারি সদর উপজেলার বাদামতলা এলাকায় পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১০২ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

সাতক্ষীরায় সেনা অভিযানে সন্ত্রাসী কানা কাদেরসহ গ্রেপ্তার-৩

আপডেটের সময়: ০৮:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাতক্ষীরায় সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি আব্দুল কাদের মিয়া ওরফে কানা কাদেরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  শার্শার উলাশী ফোরকানিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল কোরেক্স, একটি দেশীয় অস্ত্র, একটি কুড়াল ও একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর ছেলে আব্দুল কাদের মিয়া (৪৩), আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৭) ও একই গ্রামের মুজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৮)।

আরও পড়ুনঃ  বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এর আগে ১৯ জানুয়ারি সদর উপজেলার বাদামতলা এলাকায় পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১০২ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।