Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী যোগ দিলেন জজ কোর্টে

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবার আইন পেশায় যুক্ত হয়েছেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবার তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করলেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে গতকাল রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ বিপ্লব।

জানা গেছে, দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি ও অসহায় মানুষের কথা তুলে ধরেছেন এসএম বিপ্লব হোসেন। এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের আইনি অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে আইন পেশায় যুক্ত হলেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সাতক্ষীরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পান।

২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করার পাশাপাশি তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ও লেখনী ইতোমধ্যে জেলার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

আইন পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেছি, আর এখন আইনজীবী হিসেবে মানুষের আইনি সহায়তা দিতে চাই। নির্যাতিত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

তিনি আরও বলেন, এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ন্যায়, সত্য ও মানুষের কল্যাণকে সামনে রেখে দুই ক্ষেত্রেই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী যোগ দিলেন জজ কোর্টে

আপডেটের সময়: ০৫:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবার আইন পেশায় যুক্ত হয়েছেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবার তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করলেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে গতকাল রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ বিপ্লব।

জানা গেছে, দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি ও অসহায় মানুষের কথা তুলে ধরেছেন এসএম বিপ্লব হোসেন। এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের আইনি অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে আইন পেশায় যুক্ত হলেন তিনি।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সাতক্ষীরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পান।

২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত রেডিও নলতায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। এরপর সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূতে কাজ করার পাশাপাশি তিনি দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ও লেখনী ইতোমধ্যে জেলার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি