Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন! কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সিএমপি ডিবি অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরীকে মাদকমুক্ত করার নিরন্তর প্রচেষ্টায় আরও একটি বড় সাফল্য অর্জন করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর) বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক ঝটিকা অভিযানে ২৮,০০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল গত ১১ মে ২০২৬ তারিখে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে ‘মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে ওত পেতে থাকা ডিবি সদস্যরা একটি সন্দেহভাজন সাদা রঙের পুরাতন নোহা বক্সি মাইক্রোবাস আটক করেন। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে উদ্ধার করা হয় ২৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

অভিযানে মাদক চক্রের সাথে জড়িত চারজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তারা হলেন:
১. মোঃ জসিম উদ্দীন (৪৮), পিতা-মৃত নুরুল হক, সাং-মহাজের পাড়া, কক্সবাজার সদর।
২. আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), পিতা-হাজী কবির আহম্মদ, সাং-রাজাপালং, উখিয়া।
৩. মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-আব্দুল কাদের, সাং-পূর্ব মহাজের পাড়া, কক্সবাজার সদর।
৪. মোহামুদুল হক (৪৪) (চালক), পিতা-মৃত আমির হামজা, সাং-পূর্ব ধেঁছুয়া, রামু।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। জসিম উদ্দীনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ ২টি মামলা বিচারাধীন।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১৪, তারিখ-১১/০৫/২০২৬) রুজু করা হয়েছে।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের এই শিকড় উপড়ে ফেলতে সিএমপির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা এবং যুবসমাজকে রক্ষা করতে ডিবি পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

সিএমপি ডিবি অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার।

আপডেটের সময়: ০৯:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সিএমপি ডিবি অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরীকে মাদকমুক্ত করার নিরন্তর প্রচেষ্টায় আরও একটি বড় সাফল্য অর্জন করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর) বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক ঝটিকা অভিযানে ২৮,০০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল গত ১১ মে ২০২৬ তারিখে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে ‘মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে ওত পেতে থাকা ডিবি সদস্যরা একটি সন্দেহভাজন সাদা রঙের পুরাতন নোহা বক্সি মাইক্রোবাস আটক করেন। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে উদ্ধার করা হয় ২৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

অভিযানে মাদক চক্রের সাথে জড়িত চারজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তারা হলেন:
১. মোঃ জসিম উদ্দীন (৪৮), পিতা-মৃত নুরুল হক, সাং-মহাজের পাড়া, কক্সবাজার সদর।
২. আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), পিতা-হাজী কবির আহম্মদ, সাং-রাজাপালং, উখিয়া।
৩. মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-আব্দুল কাদের, সাং-পূর্ব মহাজের পাড়া, কক্সবাজার সদর।
৪. মোহামুদুল হক (৪৪) (চালক), পিতা-মৃত আমির হামজা, সাং-পূর্ব ধেঁছুয়া, রামু।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। জসিম উদ্দীনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ ২টি মামলা বিচারাধীন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত