Dhaka ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার

সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদ-এর ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি সেতু এলাকায় গিয়ে চলমান কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা যায়, ২০১৯ সালে পুরোনো সোনাহাট বেইলি (রেল) সেতুর ভাটিতে ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। যৌথভাবে কাজ বাস্তবায়ন করছে এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

১৩৬ কোটি ৩৩ লাখ টাকার চুক্তিতে শুরু হওয়া এ প্রকল্পটি ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও চার দফায় সময় ও ব্যয় বৃদ্ধি পায়। সাত বছরেও কাজ শেষ না হওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ পুরোনো বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। ফলে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং কচাকাটা থানাসহ ছয়টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

সওজ জানিয়েছে, আগামী জুন মাসে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় রয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর এপ্রোচ সড়কের কাজ সম্পন্ন হয়েছে। অপর প্রান্তে জমি অধিগ্রহণসংক্রান্ত বিষয়ে সড়ক বিভাগ ও রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে।

আরো পড়ুন

সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম

আপডেটের সময়: ০৬:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদ-এর ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি সেতু এলাকায় গিয়ে চলমান কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল