Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনিয়ম ধরা পড়তেই তাণ্ডব:বাঁশ হাতে প্রকৌশলীর পিছু নিলেন ঠিকাদার

নবীনগরে অনিয়ম ধরা পড়তেই তাণ্ডব:বাঁশ হাতে প্রকৌশলীর পিছু নিলেন ঠিকাদার!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়ন কাজের অনিয়মের প্রতিবাদ করায় এক সরকারি প্রকৌশলীকে প্রকাশ্যে বাঁশ নিয়ে ধাওয়া করার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৩এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় চলমান রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম কাজের মান নিয়ে আপত্তি তোলেন।

এ সময় ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার হাতে বাঁশ তুলে নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন।

আরও পড়ুনঃ  ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে প্রাণভয়ে দৌড়ে গিয়ে কোনোভাবে নিজেকে রক্ষা করেন ওই সরকারি কর্মকর্তা। ঘটনাস্থলে উপস্থিত লোকজন হতবাক হয়ে পড়েন এমন দৃশ্যে।

ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ঠিকাদার অশালীন ভাষায় গালাগাল করতে করতে বাঁশ হাতে তেড়ে যাচ্ছেন প্রকৌশলীর দিকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরো নবীনগরজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়দের দাবি, নবীনগরের ইতিহাসে এর আগে কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে মারধরের জন্য ধাওয়া করার মতো ঘটনা ঘটেনি। তারা এটিকে “চরম লজ্জাজনক ও নিন্দনীয়” বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুনঃ  সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লোকমান হোসেন তার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠানের মাধ্যমে এলজিইডির অধীনে নবীনগরে প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এমপি

তবে এসব প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের ধীরগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করার অভিযোগে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সচেতন মহলের দাবি,সরকারি কর্মকর্তার ওপর প্রকাশ্যে হামলার চেষ্টা,এর বিচার কি দৃষ্টান্তমূলক হবে, নাকি আবারও প্রভাবের কাছে হার মানবে আইন।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

অনিয়ম ধরা পড়তেই তাণ্ডব:বাঁশ হাতে প্রকৌশলীর পিছু নিলেন ঠিকাদার

আপডেটের সময়: ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নবীনগরে অনিয়ম ধরা পড়তেই তাণ্ডব:বাঁশ হাতে প্রকৌশলীর পিছু নিলেন ঠিকাদার!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়ন কাজের অনিয়মের প্রতিবাদ করায় এক সরকারি প্রকৌশলীকে প্রকাশ্যে বাঁশ নিয়ে ধাওয়া করার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৩এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় চলমান রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম কাজের মান নিয়ে আপত্তি তোলেন।

এ সময় ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার হাতে বাঁশ তুলে নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এমপি

রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে প্রাণভয়ে দৌড়ে গিয়ে কোনোভাবে নিজেকে রক্ষা করেন ওই সরকারি কর্মকর্তা। ঘটনাস্থলে উপস্থিত লোকজন হতবাক হয়ে পড়েন এমন দৃশ্যে।

ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ঠিকাদার অশালীন ভাষায় গালাগাল করতে করতে বাঁশ হাতে তেড়ে যাচ্ছেন প্রকৌশলীর দিকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরো নবীনগরজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়দের দাবি, নবীনগরের ইতিহাসে এর আগে কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে মারধরের জন্য ধাওয়া করার মতো ঘটনা ঘটেনি। তারা এটিকে “চরম লজ্জাজনক ও নিন্দনীয়” বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা