Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক।

​খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাগা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম নাইমুল হক। তিনি বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

​আজ পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লক্ষ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই (Verify) করার সময় জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন।

​প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত নাইমুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

​ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর জানান প্রতারক যুবকটি আমাদের শাখায় দেড় লক্ষ টাকার একটি ভাউচার জমা দিয়েছিল। আমাদের অফিসার ভাউচারটি যাচাই করার সময় বুঝতে পারেন এটি জাল। তাৎক্ষণিকভাবে প্রতারকটি পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। আমরা সাথে সাথেই পাইকগাছা থানা পুলিশকে খবর দেই।

​​খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ওসি গোলাম কিবরিয়া জানান , এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক

ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক

আপডেটের সময়: ০৬:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬