একুশের প্রথম প্রহরে গাইবান্ধা পৌর শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ গাইবান্ধা, ২১ ফেব্রুয়ারি ২০২৬: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি স্থাপন করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে রাতভর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হয়।
একুশের প্রথম প্রহরে গাইবান্ধা পৌর শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য










