Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের শিক্ষার্থীদের বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অভিযোগের কারণে প্রতিষ্ঠানটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় তারা দ্রুত শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

তাদের দাবি, দক্ষ ও জনপ্রিয় শিক্ষকদের একের পর এক বদলি করায় পাঠদানে বিরূপ প্রভাব পড়ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।জানা গেছে, সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ইন্সট্রাক্টর (বাংলা) মো. জিয়াউর রহমানকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এর আগে ইন্সট্রাক্টর (ইংরেজি) প্রীতি সুন্দর বিশ্বাসকেও অন্যত্র বদলি করা হয়। এসব বদলিকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।আন্দোলনরত শিক্ষার্থী মোখলেছুর রহমান, ফয়সাল হোসেন, সামি ও মিমসহ অন্যরা জানান, শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিমুল হোসেন বলেন, শিক্ষক বদলির বিষয়টি সম্পূর্ণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত। এ বিষয়ে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই।অন্যদিকে, অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা বলছেন, সাম্প্রতিক ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৮:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের শিক্ষার্থীদের বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অভিযোগের কারণে প্রতিষ্ঠানটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় তারা দ্রুত শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  Mole's Kitchen!! স্বাদের জগতে আবারো স্বাগতম!!!

তাদের দাবি, দক্ষ ও জনপ্রিয় শিক্ষকদের একের পর এক বদলি করায় পাঠদানে বিরূপ প্রভাব পড়ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।জানা গেছে, সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ইন্সট্রাক্টর (বাংলা) মো. জিয়াউর রহমানকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা