আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ , খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) আসনে কে হবেন এমপি
আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। খুলনার ১০৪ নম্বর খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । জনমনে প্রশ্ন এমপি হবেন কে? জামায়েত প্রার্থী আবুল কালাম আজাদ না বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পী।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ সহ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর নিজ এলাকায় ভোট প্রদান করবেন।
বাংলাদেশ কমিউনিষ্ট পার্টী্র কাস্তে মার্কা প্রতীকের প্রার্থী এড প্রশান্ত কুমার মন্ডল নির্বাচন করছেন। তারা এ আসনের ভোটারদের মনজয় করার চেষ্টা করেছেন এতদিন। প্রচার প্রচারনার শেষে আজ মহেন্দ্রক্ষণ।
এদিকে পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। পাইকগাছায় ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা।
এখানে মোট ৮৮ টি ভোট কেন্দ্র ও ৪৮৮ টি ভোট কক্ষ (বুথ) মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৮৯৭ জন। অন্যদিকে কয়রা উপজেলার ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ৭৮টি ভোট কেন্দ্র এবং ৩২৯টি ভোট কক্ষ (বুথ) । এর মধ্যে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ জন। নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ৭৭ টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওয়াত আনা হয়েছে। যা সার্বক্ষনিক পর্যবাক্ষন করা হবে। যে কোন অনাকাংক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।
বাকী ১১ টি ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশ্রীঙ্খলা রক্ষাকারী সদস্যদের কাছে বডি ওয়ান ক্যামেরা থাকবে। পাইকগাছার নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ৭৭ টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওয়াত আনা হয়েছে। যা সার্বক্ষনিক পর্যবাক্ষন করা হবে। যে কোন অনাকাংক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। বাকী ১১ টি ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশ্রীঙ্খলা রক্ষাকারী সদস্যদের কাছে বডি ওয়ান ক্যামেরা থাকবে।
দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা অত্যান্ত উৎসাহ ও উদ্দিপনার সাথে উৎসব মুখোর পরিবেশে ভোট দিতে যাবে। তবে আওয়ামী সমর্থীত ভোটাদের মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করবে না এমনটি বলছেন অনেকেই। তা-ছাড়া হিন্দু ভোটারদের মধ্যে এখনও আতংক কাটেনি। যে সব হিন্দু ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রয়োগকৃত ভোটের মধ্যে যে দল অর্থ্যাৎজামায়েত বা বিএনপি যারা বেশী ভোট পাবেন তারাই জয় লাভ করবে বলে সচেতন মহাল মনে করছেন। সে জন্য ভোট গণনার আগে সঠিক ভাবে বলা যাচ্ছে না যে কয়রা পাইকগাছার আগামী দিনের এমপি হবেন কে ?
খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) আসনে কে হবেন এমপি










