Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে অংশ নেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম।

হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। এরপর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী কম থাকায় সেবার ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই চাপ সরাসরি রোগীদের ওপর গিয়ে পড়ছে। এতে অনেক সময় চিকিৎসাসেবা পেতে বিলম্ব হয়।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

তিনি বলেন, একটি জেলা সদর হাসপাতাল হিসেবে এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, জনবল সংকটসহ হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শুধু কর্তৃপক্ষের নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

আারো পড়ুন

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ই-পেপার

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

আপডেটের সময়: ০৮:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে অংশ নেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম।

হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ