Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে পণ্য আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর) বিভাগের এক ঝটিকা অভিযানে আমদানীকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত বিপুল পরিমাণ মালামাল এবং অপরাধে ব্যবহৃত দুটি যানবাহন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমদানিকারকের মূল্যবান ক্রোকারিজ পণ্য বন্দর থেকে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল চালক মোঃ নীরব চৌধুরী প্রকাশ সাকিবের (৩৬) ওপর। কিন্তু গত ৫ মে ২০২৬ তারিখ রাতে তিনি বিশ্বাসভঙ্গ করে ৯৪ কার্টুন পণ্য আত্মসাৎ করেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এই ঘটনায় বন্দর থানায় একটি প্রতারণা ও আত্মসাতের মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ আব্দুর রহিম মহোদয়ের সুনিপুণ দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ও এসআই জয়নাল আবেদীনসহ ডিবির একটি চৌকস দল আজ (১৩ মে) অভিযানে নামে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে মামলার মূলহোতা নীরব চৌধুরী সাকিবকে গ্রেফতার করা হয়।

সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার সহযোগী মোঃ সাখাওয়াত হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে নিম্নোক্ত মালামাল উদ্ধার করে:

৫০ কার্টুন আত্মসাৎকৃত ক্রোকারিজ পণ্য।

প্রতারণার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫)।

একটি সাদা রঙের প্রাইভেটকার (চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫)।

গ্রেফতারকৃত আসামিদের বন্দর থানার মামলা নং-১৪ (তারিখ: ১১/০৫/২০২৬), ধারা-৪০৭/৪২০/১০৯ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

চট্টগ্রাম বন্দরে পণ্য আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২।

আপডেটের সময়: ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে পণ্য আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর) বিভাগের এক ঝটিকা অভিযানে আমদানীকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত বিপুল পরিমাণ মালামাল এবং অপরাধে ব্যবহৃত দুটি যানবাহন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমদানিকারকের মূল্যবান ক্রোকারিজ পণ্য বন্দর থেকে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল চালক মোঃ নীরব চৌধুরী প্রকাশ সাকিবের (৩৬) ওপর। কিন্তু গত ৫ মে ২০২৬ তারিখ রাতে তিনি বিশ্বাসভঙ্গ করে ৯৪ কার্টুন পণ্য আত্মসাৎ করেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এই ঘটনায় বন্দর থানায় একটি প্রতারণা ও আত্মসাতের মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: