Dhaka ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

চর ঈশ্বরদীয়ায় গুচ্ছগ্রামে নারীকে ঘিরে মাদক ব্যবসার অভিযোগ

চর ঈশ্বরদীয়া এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে এক নারীকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মর্জিনা, স্বামী মিন্টু মিয়া—এমন তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগে বলা হয়, প্রশাসনের নাকের ডগায় বসেই দীর্ঘদিন ধরে তিনি রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে এলাকায় তরুণ সমাজ নেশা ও গাঁজার ভয়াল সাম্রাজ্যে জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা যায়। এতে গুচ্ছগ্রাম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং পরিবারের অভিভাবকেরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে যারা এই অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

চর ঈশ্বরদীয়ায় গুচ্ছগ্রামে নারীকে ঘিরে মাদক ব্যবসার অভিযোগ

আপডেটের সময়: ০২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

চর ঈশ্বরদীয়া এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে এক নারীকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মর্জিনা, স্বামী মিন্টু মিয়া—এমন তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগে বলা হয়, প্রশাসনের নাকের ডগায় বসেই দীর্ঘদিন ধরে তিনি রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে এলাকায় তরুণ সমাজ নেশা ও গাঁজার ভয়াল সাম্রাজ্যে জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা যায়। এতে গুচ্ছগ্রাম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং পরিবারের অভিভাবকেরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে যারা এই অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল