Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।

দেশের দ্বিতীয় রামসার সাইটখ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও শান্ত-স্নিগ্ধতা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। উল্লেখ্য রোববার (৩১ মে) দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাওর এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত(ওসি)আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

অভিযানে হাওরের পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম লঙ্ঘনের দায়ে ৬টি হাউজবোটকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

টাঙ্গুয়ার হাওরের নিষিদ্ধ কোর জোনের প্রবেশ, উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বন্যপ্রাণী, অতিথি পাখি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন এবং হাওরের পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপ করে পরিবেশ দূষণের অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পর্যটক ও হাউজবোট সংশ্লিষ্টদের হাওরের পরিবেশ সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি উচ্চ শব্দে গান বাজানো এবং যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এর অনন্য জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান সবসময় অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।

আপডেটের সময়: ০৫:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ।

দেশের দ্বিতীয় রামসার সাইটখ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও শান্ত-স্নিগ্ধতা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। উল্লেখ্য রোববার (৩১ মে) দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাওর এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত(ওসি)আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

অভিযানে হাওরের পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম লঙ্ঘনের দায়ে ৬টি হাউজবোটকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

টাঙ্গুয়ার হাওরের নিষিদ্ধ কোর জোনের প্রবেশ, উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বন্যপ্রাণী, অতিথি পাখি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন এবং হাওরের পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপ করে পরিবেশ দূষণের অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পর্যটক ও হাউজবোট সংশ্লিষ্টদের হাওরের পরিবেশ সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি উচ্চ শব্দে গান বাজানো এবং যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ