রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে পৌর শহরের আজাদ মোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা একটি কাভার ভ্যান সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে কাভার ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় কাভার ভ্যানের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, মহাসড়কে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখা এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো










