Dhaka ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

নির্বাচনী উত্তাপ: গভীর রাতে জামাত প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ব্যানার পুড়ে গেছে। বুধবার গভীর রাতে নেকমরদ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো এক সময়ে ব্যানারটিতে আগুন দেওয়া হয়। সকালে এলাকাবাসী ব্যানারটি পোড়া অবস্থায় দেখতে পায়। এতে করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থকদের দাবি, এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

এদিকে, ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থানীয় স্থায়ী নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের প্রকাশ দেখা গেছে। তারা জানান, সহিংসতা ও ভাঙচুরের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

নির্বাচনী উত্তাপ: গভীর রাতে জামাত প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

আপডেটের সময়: ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ব্যানার পুড়ে গেছে। বুধবার গভীর রাতে নেকমরদ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো এক সময়ে ব্যানারটিতে আগুন দেওয়া হয়। সকালে এলাকাবাসী ব্যানারটি পোড়া অবস্থায় দেখতে পায়। এতে করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থকদের দাবি, এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

এদিকে, ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থানীয় স্থায়ী নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের প্রকাশ দেখা গেছে। তারা জানান, সহিংসতা ও ভাঙচুরের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ