Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পল মুন্সীর স্মরণে সিএসএস-বাগআছড়া ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোর জোনের উদ্যোগে বাগআছড়া ব্রাঞ্চ কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মা ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী উপকারভোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসক ডা. লামিয়া ইসলাম।

আরও পড়ুনঃ  শয়তানের নিঃশ্বাস" আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাভারণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পার্থ কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো: আবু ফরহাদ গাজী এবং হিসাবরক্ষক রাহুল বৈরাগী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা মর্জিনা নামে এক উপকারভোগী গৃহিণী জানান, “আমরা সাধারণত ভালো চিকিৎসা পাই না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে গরীব মানুষ হিসেবে অনেক উপকার হলো।

আরও পড়ুনঃ  বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মৌলিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ক্যাম্পটি পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার বাবুলিয়া জেএস হাইস্কুলে কমিটি বাতিলের চাপ, প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ

উল্লেখ্য, সিএসএস প্রতিবছর দেশের ২২২টি শাখার মাধ্যমে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় অলাভজনক ও মানবিক উন্নয়ন সংস্থা হিসেবে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়ন ও কারিগরি শিক্ষায় কাজ করে আসছে।

সংস্থাটির কার্যক্রম মূলত প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়ে আসছে।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

পল মুন্সীর স্মরণে সিএসএস-বাগআছড়া ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পল মুন্সীর স্মরণে সিএসএস-বাগআছড়া ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোর জোনের উদ্যোগে বাগআছড়া ব্রাঞ্চ কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মা ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী উপকারভোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসক ডা. লামিয়া ইসলাম।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাভারণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পার্থ কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো: আবু ফরহাদ গাজী এবং হিসাবরক্ষক রাহুল বৈরাগী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা মর্জিনা নামে এক উপকারভোগী গৃহিণী জানান, “আমরা সাধারণত ভালো চিকিৎসা পাই না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে গরীব মানুষ হিসেবে অনেক উপকার হলো।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি