Dhaka ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় একই পরিবারের দুই ভাইয়ের ৬ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে,যুগিপুকুর গ্রামের
শহর আলী সরদারের পাঁচ পুত্রের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন ও সেজ ছেলে মোহাম্মদ আলী একই দিনে পৃথক অসুস্থতায় মারা যান। পরিবারের সদস্যদের তথ্য মতে, বড় ভাই আছিরদ্দীন দীর্ঘ প্রায় ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অন্যদিকে সেজ ভাই মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি, তার শরীরে টিউমার দেখা দেওয়ার পর তা জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ 

মৃত আছিরদ্দীনের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর মোহাম্মদ আলীর পরিবারে পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
একই পরিবারের দুই ভাইয়ের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে
জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

আপডেটের সময়: ০৮:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় একই পরিবারের দুই ভাইয়ের ৬ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে,যুগিপুকুর গ্রামের
শহর আলী সরদারের পাঁচ পুত্রের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন ও সেজ ছেলে মোহাম্মদ আলী একই দিনে পৃথক অসুস্থতায় মারা যান। পরিবারের সদস্যদের তথ্য মতে, বড় ভাই আছিরদ্দীন দীর্ঘ প্রায় ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অন্যদিকে সেজ ভাই মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি, তার শরীরে টিউমার দেখা দেওয়ার পর তা জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

মৃত আছিরদ্দীনের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর মোহাম্মদ আলীর পরিবারে পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
একই পরিবারের দুই ভাইয়ের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা