Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে; দোকান পুড়ে ছাই।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর গভীর রাতে আগুন লাগার খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুনঃ  নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল এবং নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি

শামসুল ইসলাম বলেন, “এই দোকানের আয়ের ওপরই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল।” আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি চরম দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন বলে তারা মনে করছেন।

আরও পড়ুনঃ 

এ বিষয়ে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম বলেন, “এই দোকানটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। সব হারিয়ে তিনি এখন অসহায়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি।”

ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে; দোকান পুড়ে ছাই।

আপডেটের সময়: ০৭:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে; দোকান পুড়ে ছাই।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর গভীর রাতে আগুন লাগার খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল এবং নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শামসুল ইসলাম বলেন, “এই দোকানের আয়ের ওপরই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল।” আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি চরম দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন বলে তারা মনে করছেন।

আরও পড়ুনঃ  সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা