আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন শেখ মোঃ আব্দুল কাদের। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত এক বর্ণাঢ্য ব্যানারে তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যানারে উল্লেখ করা হয়, “সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত তারুণ্য—৮নং ওয়ার্ডের প্রতিটি ঘরে আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ৮নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
শেখ মোঃ আব্দুল কাদের বর্তমানে ময়মনসিংহ মহানগর যুবদল-এর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনী অঙ্গীকার হিসেবে এলাকাবাসীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
৮নং ওয়ার্ডবাসীর দ বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।।




















