Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১ গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও : কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ। অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর শহরের মসজিদ লেন এলাকায় অবস্থিত প্রিন্স আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মালোপাড়া গ্রামের সামাদ বাবুর্চির ছেলে।

হোটেল সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ তিনি প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে কক্ষেই দেখা যায়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে চেকআউটের সময় দরজায় একাধিকবার ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করা হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে বিছানার ওপর তার মরদেহ দেখতে পায়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কিছু সময় আগেই মারা গেছেন। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা মোবাইল ফোনটি ফ্লাইট মোডে ছিল। ফ্লাইট মোড বন্ধ করার পর একটি ফোনকল আসে। ফোনের অপর প্রান্তে থাকা আসাদুজ্জামান নিজেকে নিহতের জামাতা বলে পরিচয় দেন। তাকে বিষয়টি জানালে তিনি মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুনঃ  ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

পুলিশ জানায়, হারুন অর রশিদ প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

জনপ্রিয় পোস্ট

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

যশোর শহরের মসজিদ লেন এলাকায় অবস্থিত প্রিন্স আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মালোপাড়া গ্রামের সামাদ বাবুর্চির ছেলে।

হোটেল সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ তিনি প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে কক্ষেই দেখা যায়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে চেকআউটের সময় দরজায় একাধিকবার ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করা হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

আরও পড়ুনঃ  গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে বিছানার ওপর তার মরদেহ দেখতে পায়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কিছু সময় আগেই মারা গেছেন। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!

তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা মোবাইল ফোনটি ফ্লাইট মোডে ছিল। ফ্লাইট মোড বন্ধ করার পর একটি ফোনকল আসে। ফোনের অপর প্রান্তে থাকা আসাদুজ্জামান নিজেকে নিহতের জামাতা বলে পরিচয় দেন। তাকে বিষয়টি জানালে তিনি মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর