যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে (বিজিবি) সদস্যরা। রোববার (১৭ মে ) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল বিওপি,
বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ বোতল বিদেশী মদ, ভারতীয় ৩১টি শাড়ী, ১৭টি থ্রী-পিস, ০৪টি ঘড়ি, ২.৫ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিকেল আইটেম, লাল চন্দন কাঠ ২৫.৫ কেজি (০৮ পিচ), ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য -২৩,৮৪,৩৫০/-(তেইশ লক্ষ চুরাশি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।




















