Dhaka ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১,৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলার খানজিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্দিষ্ট একটি স্থানে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালায়।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬) সাতক্ষীরার একটি বিশেষ দল। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খানজিয়া গ্রামের মো. ইমরান হোসেন (৩০) ও পশ্চিম সেয়ারা গ্রামের মো. কামাল হোসেন (৩৩)কে আটক করা হয়েছে। আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিশেষ করে স্থানীয় যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

এদিকে, মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদারের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

আপডেটের সময়: ০৩:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১,৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলার খানজিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্দিষ্ট একটি স্থানে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালায়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রেজাউল করিম। তার সঙ্গে অংশ নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬) সাতক্ষীরার একটি বিশেষ দল। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খানজিয়া গ্রামের মো. ইমরান হোসেন (৩০) ও পশ্চিম সেয়ারা গ্রামের মো. কামাল হোসেন (৩৩)কে আটক করা হয়েছে। আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিশেষ করে স্থানীয় যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা