Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন হাসপাতাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলমান বর্ষা মৌসুমে জাতীয় বৃক্ষরোপন কার্যক্রমকে সফল করতে নিজস্ব অর্থায়নে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে দেশীয় ফলজ ও বহুবর্ষজীবী ফুলের গাছ রোপণের এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধ, বৃহস্পতি ও শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আওতায় মোট ২৮২টি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে ৬৬টি দেশীয় ফলজ গাছ এবং ২১৬টি বহুবর্ষজীবী ফুলের গাছ রয়েছে।

সরকারি কোনো বরাদ্দ ছাড়াই সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এবং সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিজস্ব অর্থায়নে এসব গাছের চারা সংগ্রহ ও রোপণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এ ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে জেলা শহরে সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

২/৩ দিন ধরে চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জয়ান্ত সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান, রক্ষণাবেক্ষনকারী আব্দুল মান্নান মিঠুসহ সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, স্থানীয় পরিবেশ ঠিক রাখতে চলমান বর্ষা মৌসুমে আমরা সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গনকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে নিজেদের অর্থায়নে এ গাছগুলো লাগিয়েছি। দেশীয় ফলজ ও ফুলের গাছগুলো ভবিষ্যতে হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। হাসপাতালে আগত রোগী, স্বজন ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হাসপাতাল প্রাঙ্গণে রোপিত এসব গাছ বড় হয়ে একদিকে যেমন ছায়া ও নির্মল পরিবেশ নিশ্চিত করবে তেমনি মানুষ ও বিভিন্ন প্রজাতির পাখির খাদ্যের উৎস হিসেবেও কাজ করবে।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ডাক্তারদের সম্মিলিত এ উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ হাসপাতাল ক্যাম্পাস গড়ে তোলার যে প্রত্যয় আয়োজকরা ব্যক্ত করেছেন তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ

আপডেটের সময়: ০৪:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন হাসপাতাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলমান বর্ষা মৌসুমে জাতীয় বৃক্ষরোপন কার্যক্রমকে সফল করতে নিজস্ব অর্থায়নে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে দেশীয় ফলজ ও বহুবর্ষজীবী ফুলের গাছ রোপণের এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধ, বৃহস্পতি ও শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আওতায় মোট ২৮২টি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে ৬৬টি দেশীয় ফলজ গাছ এবং ২১৬টি বহুবর্ষজীবী ফুলের গাছ রয়েছে।

সরকারি কোনো বরাদ্দ ছাড়াই সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এবং সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিজস্ব অর্থায়নে এসব গাছের চারা সংগ্রহ ও রোপণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এ ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে জেলা শহরে সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

২/৩ দিন ধরে চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জয়ান্ত সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান, রক্ষণাবেক্ষনকারী আব্দুল মান্নান মিঠুসহ সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, স্থানীয় পরিবেশ ঠিক রাখতে চলমান বর্ষা মৌসুমে আমরা সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গনকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে নিজেদের অর্থায়নে এ গাছগুলো লাগিয়েছি। দেশীয় ফলজ ও ফুলের গাছগুলো ভবিষ্যতে হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। হাসপাতালে আগত রোগী, স্বজন ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হাসপাতাল প্রাঙ্গণে রোপিত এসব গাছ বড় হয়ে একদিকে যেমন ছায়া ও নির্মল পরিবেশ নিশ্চিত করবে তেমনি মানুষ ও বিভিন্ন প্রজাতির পাখির খাদ্যের উৎস হিসেবেও কাজ করবে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী