Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চার লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে ৩৩ বিজিবি।

বুধবার (২৫ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ঔষধ জব্দ করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। একইভাবে মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

এসব অভিযানে সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চার লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ

আপডেটের সময়: ০৫:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে ৩৩ বিজিবি।

বুধবার (২৫ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ঔষধ জব্দ করে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির একটি বিশেষ দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। একইভাবে মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এসব অভিযানে সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার