Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সুন্দরবনে গুলিতে কাঁকড়া শিকারি মৃত্যু

সুন্দরবনে গুলিতে কাঁকড়া শিকারি মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে গুলিবিদ্ধ হয়ে আমিনুর গাজী (৩৪) নামে এক কাঁকড়া শিকারির মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বনবিভাগের এক কর্মকর্তার ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে বনবিভাগ এ অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে।

নিহত আমিনুর গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে বৈধ অনুমতি নিয়ে কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চারজন জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সোমবার (১৮ মে) সকালে তারা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় অবস্থানকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে আমিনুর গাজী গুরুতর গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুল আলম দাবি করেন, বনবিভাগের মোবারক নামে এক কর্মকর্তা জেলেদের লক্ষ্য করে গুলি চালান। তিনি বলেন, জেলেরা বৈধ পাস নিয়ে সুন্দরবনে ছিলেন। সকালে বন কর্মকর্তারা তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে কাছে গিয়ে দেখা যায় আমিনুর মারা যাচ্ছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দুপুরে লোকালয়ে আনা হলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা এ ঘটনার বিচার দাবিতে ফরেস্ট অফিস ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উত্তেজনা বিরাজ করছে।

তবে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বনবিভাগের কেউ গুলি চালিয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতদের গুলিতে নাকি কোস্টগার্ডের গুলিতে মৃত্যু হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

তিনি আরও বলেন, মোবারক নামে এক কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। তবে এখনো তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। বনবিভাগের কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেরা নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সুন্দরবনে গুলিতে কাঁকড়া শিকারি মৃত্যু

আপডেটের সময়: ০৭:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সুন্দরবনে গুলিতে কাঁকড়া শিকারি মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে গুলিবিদ্ধ হয়ে আমিনুর গাজী (৩৪) নামে এক কাঁকড়া শিকারির মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বনবিভাগের এক কর্মকর্তার ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে বনবিভাগ এ অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে।

নিহত আমিনুর গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে বৈধ অনুমতি নিয়ে কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চারজন জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সোমবার (১৮ মে) সকালে তারা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় অবস্থানকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে আমিনুর গাজী গুরুতর গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুল আলম দাবি করেন, বনবিভাগের মোবারক নামে এক কর্মকর্তা জেলেদের লক্ষ্য করে গুলি চালান। তিনি বলেন, জেলেরা বৈধ পাস নিয়ে সুন্দরবনে ছিলেন। সকালে বন কর্মকর্তারা তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে কাছে গিয়ে দেখা যায় আমিনুর মারা যাচ্ছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দুপুরে লোকালয়ে আনা হলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা এ ঘটনার বিচার দাবিতে ফরেস্ট অফিস ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

এদিকে ঘটনার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উত্তেজনা বিরাজ করছে।

তবে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বনবিভাগের কেউ গুলি চালিয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতদের গুলিতে নাকি কোস্টগার্ডের গুলিতে মৃত্যু হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: