Dhaka ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, ২ দিন পর অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের

লক্ষ্মীপুরের রামগঞ্জের বহুল আলোচিত স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যুর ২ দিন পর নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

ফরিদ আহমদ ভূঁইয়াএকাডেমীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়েছে বলে দাবী করে নিহত মেহেদী হোসেনের বাবা জিয়াউদ্দিন জিয়া গতকাল (১৮ জুন) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ওই একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান ও দ্বাদশ শ্রেণীর ৭ জন শিক্ষার্থী সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জন সহ মোট ১৮ জনের নামে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মামলার এজাহার সূত্রে জানা যায় মেহেদী হাসান ২০২৪ সালে ঐ একাডেমিতে আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হয়, পূর্ব থেকেই আবাসিক হলের জ্যেষ্ঠ ছাত্ররা কারণে অকারণে যখন তখন আবাসিকের কনিষ্ঠ ছাত্রদের উপর হয়রানি ও নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় আপন নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর

আইফোন চুরির অপবাদ দিয়ে একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস, রাহাত সহ ৯/১০জন শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের নামে ( নীচের শ্রেনির) ৭ম /৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী, ইসমাইল সহ বেশ কয়েকজনকে দফায় দফায় নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

উপায়ান্তর না দেখে মেহেদীসহ নির্যাতিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবহিত করলে অধ্যক্ষ তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেন।তারা সাথে সাথে লিখিত অভিযোগ দিলেও অধ্যক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপণ করে। পরবর্তীতে লিখিত অভিযোগ দেওয়ার অপরাধে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মেহেদিকে সোমবার (১৫ জুন) রাত ১০ টা হতে ভোর ৪ টা পর্যন্ত দফায় দফায় আবারও শারীরিক ও মানসিক নির্যাতন করলে সে মারা যায়।
পরে কে বা কাহারা তার ছেলের লাশ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় মেহেদী হাসানের পিতা জিয়া উদ্দিন বাদী হয়ে অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানসহ আরো ৭জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে তাদের কাজ করছে।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, ২ দিন পর অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের

আপডেটের সময়: ০৫:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, ২ দিন পর অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের

লক্ষ্মীপুরের রামগঞ্জের বহুল আলোচিত স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যুর ২ দিন পর নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

ফরিদ আহমদ ভূঁইয়াএকাডেমীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও শিক্ষকদের অবহেলার কারণে শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু হয়েছে বলে দাবী করে নিহত মেহেদী হোসেনের বাবা জিয়াউদ্দিন জিয়া গতকাল (১৮ জুন) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ওই একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান ও দ্বাদশ শ্রেণীর ৭ জন শিক্ষার্থী সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জন সহ মোট ১৮ জনের নামে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

মামলার এজাহার সূত্রে জানা যায় মেহেদী হাসান ২০২৪ সালে ঐ একাডেমিতে আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হয়, পূর্ব থেকেই আবাসিক হলের জ্যেষ্ঠ ছাত্ররা কারণে অকারণে যখন তখন আবাসিকের কনিষ্ঠ ছাত্রদের উপর হয়রানি ও নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় আপন নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর

আইফোন চুরির অপবাদ দিয়ে একাডেমির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস, রাহাত সহ ৯/১০জন শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের নামে ( নীচের শ্রেনির) ৭ম /৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী, ইসমাইল সহ বেশ কয়েকজনকে দফায় দফায় নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 