Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১ গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও : কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ। অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

হরিপুরে বিপুল জ্বালানি তেলসহ আটক সিন্ডিকেটের কথিত হোতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেলস আটক।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেলসহ আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই দুই উপজেলায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার সন্দেহজনকভাবে একটি যানবাহনে বিপুল পরিমাণ তেল বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির সময় প্রায় ১ হাজার লিটার পেট্রোল ও ১ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় আসাদুল ইসলাম ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন এবং জব্দ করা জ্বালানি তেলসহ থানায় নিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, আটক আসাদুল ইসলাম রাণীশংকৈল ও হরিপুর অঞ্চলে সক্রিয় একটি তেল সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও পাচারের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এতে স্থানীয়ভাবে প্রায়ই জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বলেও অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

স্থানীয়দের এমন তৎপরতায় অবৈধ তেল পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। সচেতন মহলের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জব্দকৃত জ্বালানি তেলের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১

হরিপুরে বিপুল জ্বালানি তেলসহ আটক সিন্ডিকেটের কথিত হোতা

আপডেটের সময়: ১২:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেলস আটক।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেলসহ আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই দুই উপজেলায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার সন্দেহজনকভাবে একটি যানবাহনে বিপুল পরিমাণ তেল বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির সময় প্রায় ১ হাজার লিটার পেট্রোল ও ১ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় আসাদুল ইসলাম ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত