Dhaka ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

৫০ বস্তা শামুক জব্দ নদীতে অবমুক্ত

৫০ বস্তা শামুক জব্দ নদীতে অবমুক্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় জব্দ করা বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক-ঝিনুক অবমুক্ত করা হয়।

জানা গেছে, জব্দকৃত শামুক ও ঝিনুকের পরিমাণ ছিল প্রায় ৫০ বস্তা, যার মোট ওজন আনুমানিক ২ হাজার ৫শ কেজি। অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার ছয় সার্ভিস’-এ অভিযান পরিচালনা করে বনবিভাগ ও পুলিশের একটি যৌথ দল। এ সময় পাচারের উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতিতে থাকা শামুক ও ঝিনুকগুলো জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে সুন্দরবন ও আশপাশের এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এসব শামুক-ঝিনুক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ ধরনের পাচার কার্যক্রম বন বিভাগের নজরে আসে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, শামুক ও ঝিনুক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

৫০ বস্তা শামুক জব্দ নদীতে অবমুক্ত

আপডেটের সময়: ০৭:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৫০ বস্তা শামুক জব্দ নদীতে অবমুক্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় জব্দ করা বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক-ঝিনুক অবমুক্ত করা হয়।

জানা গেছে, জব্দকৃত শামুক ও ঝিনুকের পরিমাণ ছিল প্রায় ৫০ বস্তা, যার মোট ওজন আনুমানিক ২ হাজার ৫শ কেজি। অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার ছয় সার্ভিস’-এ অভিযান পরিচালনা করে বনবিভাগ ও পুলিশের একটি যৌথ দল। এ সময় পাচারের উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতিতে থাকা শামুক ও ঝিনুকগুলো জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার