Dhaka ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন।

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পলাশবাড়ীর আয়োজনে এ ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, ফল উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফল চাষের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি সকলকে বসতবাড়ি ও পতিত জমিতে বিভিন্ন জাতের ফলদ গাছ রোপণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর,উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক এবং পলাশবাড়ী থানার তদন্ত কর্মকর্তা প্রশান্ত চন্দ্র প্রামানিক।

এ সময় কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত নানা প্রজাতির ফল প্রদর্শন করেন। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে ধারণা দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে

তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন দর্শনার্থীদের জন্য স্টল পরিদর্শন, কৃষি পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন।

আপডেটের সময়: ০৯:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন।

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পলাশবাড়ীর আয়োজনে এ ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, ফল উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  আমরা আর জলাবদ্ধতায় ডুবতে চাই না। এখনই উদ্যোগ গ্রহণ করা না হলে আমাদের আবার ডুবতে হবে। তাই জলাবদ্ধতা সৃষ্টির আগেই পানি নিষ্কাশনের

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফল চাষের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি সকলকে বসতবাড়ি ও পতিত জমিতে বিভিন্ন জাতের ফলদ গাছ রোপণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রক্ত লাগলে রক্ত নে মেহেদি রে ফিরিয়ে দে মানববন্ধনে মেহেদির সহপাঠীরা

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর,উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক এবং পলাশবাড়ী থানার তদন্ত কর্মকর্তা প্রশান্ত চন্দ্র প্রামানিক।

এ সময় কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত নানা প্রজাতির ফল প্রদর্শন করেন। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে ধারণা দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক