Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা: মসজিদের ইমাম গ্রেপ্তার

​ময়মনসিংহে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা: মসজিদের ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম খোকা (৫৪) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
​গ্রেপ্তার সাইফুল ইসলাম একই ইউনিয়নের সাপখালী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অভিযুক্ত ইমাম শিশুটিকে কৌশলে ডেকে পাশের মসজিদে নিয়ে যান। এ সময় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পথ দিয়ে যাওয়ার সময় মসজিদের ভেতর অস্বাভাবিক পরিস্থিতি দেখে সন্দেহ করেন। পরে জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে তিনি আপত্তিকর পরিস্থিতি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে আটক করেন।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

​উত্তেজিত জনতা এ সময় তাকে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে ত্রিশাল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
​বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী
জনপ্রিয় পোস্ট

ময়মনসিংহে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা: মসজিদের ইমাম গ্রেপ্তার

আপডেটের সময়: ১১:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

​ময়মনসিংহে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা: মসজিদের ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম খোকা (৫৪) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বালুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
​গ্রেপ্তার সাইফুল ইসলাম একই ইউনিয়নের সাপখালী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অভিযুক্ত ইমাম শিশুটিকে কৌশলে ডেকে পাশের মসজিদে নিয়ে যান। এ সময় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পথ দিয়ে যাওয়ার সময় মসজিদের ভেতর অস্বাভাবিক পরিস্থিতি দেখে সন্দেহ করেন। পরে জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে তিনি আপত্তিকর পরিস্থিতি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে আটক করেন।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

​উত্তেজিত জনতা এ সময় তাকে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে ত্রিশাল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
​বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার