Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

রাজধানী ঢাকায় সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ আটক ৯ 

রাজধানীর রায়েরবাজারের ক্যানসার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে সেনাবাহিনীর হটলাইন নম্বরে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ ২ যুবক আটক,আদালতে প্রেরণ

পরে ১৩ জানুয়ারি দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঢাকায় বিদেশি পিস্তলসহ আটক ১
আটককৃতরা হলেন মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) ও ওয়াসিম (২২)।

এই অভিযানে স্থানীয় জনগণ সার্বক্ষণিকভাবে সেনাবাহিনীকে সহায়তা করেন এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটককৃত ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

রাজধানী ঢাকায় সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ আটক ৯ 

আপডেটের সময়: ০২:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

রাজধানীর রায়েরবাজারের ক্যানসার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে সেনাবাহিনীর হটলাইন নম্বরে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুনঃ  বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পরে ১৩ জানুয়ারি দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য