Dhaka ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোগডোমা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা অশোক সরকারের ছেলে বিষ্ণু সরকারের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বীরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আদালতের পরোয়ানা সূত্রে জানা গেছে, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় (নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারা) বিষ্ণু সরকারকে আদালত দোষী সাব্যস্ত করেন। মামলার রায়ে তাকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আদালতের রায় কার্যকর করার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারে বীরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বিষ্ণু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ সর্বদা আন্তরিক। পরোয়ানাভুক্ত ও পলাতক আসামীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

আপডেটের সময়: ১০:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোগডোমা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা অশোক সরকারের ছেলে বিষ্ণু সরকারের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বীরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

আদালতের পরোয়ানা সূত্রে জানা গেছে, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় (নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারা) বিষ্ণু সরকারকে আদালত দোষী সাব্যস্ত করেন। মামলার রায়ে তাকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আদালতের রায় কার্যকর করার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারে বীরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বিষ্ণু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার