Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলী (৮২) আর নেই। অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম মৌতলা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দাফন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তাঁর মৃত্যুতে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে হারানোর পাশাপাশি এলাকার মানুষ একজন গুণী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিকে হারিয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয়রা।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেটের সময়: ০৭:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলী (৮২) আর নেই। অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম মৌতলা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু