মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের এক নেতা দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া দলটির সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আওয়ামী লীগের সকল প্রকার পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মোহাম্মদ রাজা মিয়া জানান, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো পদ-পদবির সম্পর্ক থাকবে না। এ সময় তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন।
তার পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।



















