Dhaka ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি। ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

কালিগঞ্জে ৫৫ মণ্ডপে দুর্গোৎসবের সমাপ্তি, বিসর্জন হচ্ছে না তিন মন্দিরে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর সমাপ্তি হয়েছে। পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব তিথি-নক্ষত্রের ভিন্নতার কারণে এ বছর ছয় দিন ধরে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব বুধবার (২১ অক্টোবর) সকালে যাত্রা মঙ্গল পাঠ এবং সন্ধ্যায় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।

এ বছর কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। পূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন মণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে ভক্তদের মধ্যে একদিকে যেমন আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়, অন্যদিকে দেবীর বিদায়ে দেখা দেয় বিষাদের সুর।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে যাত্রা মঙ্গল পাঠ শেষে বিভিন্ন পূজা মণ্ডপে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা হয়। এরপর নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে। তবে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তিনটি মন্দিরে এবার প্রতিমা বিসর্জন হচ্ছে না।

মন্দির তিনটি হলো—ডেমরাইল দুর্গা মন্দির, পিরোজপুর সার্বজনীন দুর্গা মন্দির ও গোবিন্দকাটী সার্বজনীন দুর্গা মন্দির। এসব মন্দিরে প্রতিমা বিসর্জন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রণজিৎ সরকার ও সাধারণ সম্পাদক ড. মিলন কুমার ঘোষ।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সাধারণত শারদীয় দুর্গোৎসব পাঁচ দিনের ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত হলেও তিথি ও নক্ষত্রের হিসাব অনুযায়ী কোনো কোনো বছর পূজার আনুষ্ঠানিকতা চার, পাঁচ কিংবা ছয় দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেই ধারাবাহিকতায় এ বছর কালিগঞ্জ উপজেলায় ছয় দিন ধরে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এর মধ্যে মহাসপ্তমীর পূজা দুই দিন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

দুর্গোৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি ভক্তরা আগামী বছরের পূজার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিজয়ার আবহের মধ্য দিয়ে কালিগঞ্জে শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা
জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কালিগঞ্জে ৫৫ মণ্ডপে দুর্গোৎসবের সমাপ্তি, বিসর্জন হচ্ছে না তিন মন্দিরে

আপডেটের সময়: ০৭:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কালিগঞ্জে ৫৫ মণ্ডপে দুর্গোৎসবের সমাপ্তি, বিসর্জন হচ্ছে না তিন মন্দিরে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর সমাপ্তি হয়েছে। পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব তিথি-নক্ষত্রের ভিন্নতার কারণে এ বছর ছয় দিন ধরে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব বুধবার (২১ অক্টোবর) সকালে যাত্রা মঙ্গল পাঠ এবং সন্ধ্যায় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।

এ বছর কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। পূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন মণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে ভক্তদের মধ্যে একদিকে যেমন আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়, অন্যদিকে দেবীর বিদায়ে দেখা দেয় বিষাদের সুর।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে যাত্রা মঙ্গল পাঠ শেষে বিভিন্ন পূজা মণ্ডপে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা হয়। এরপর নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে। তবে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তিনটি মন্দিরে এবার প্রতিমা বিসর্জন হচ্ছে না।

মন্দির তিনটি হলো—ডেমরাইল দুর্গা মন্দির, পিরোজপুর সার্বজনীন দুর্গা মন্দির ও গোবিন্দকাটী সার্বজনীন দুর্গা মন্দির। এসব মন্দিরে প্রতিমা বিসর্জন না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রণজিৎ সরকার ও সাধারণ সম্পাদক ড. মিলন কুমার ঘোষ।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা