Dhaka ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রাঙ্গাবালীতে খাঁস জমিতে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার

রাঙ্গাবালীতে খাঁস জমিতে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নএর চরগংগা বাঁধঘাট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় বেকু দিয়ে সরকারি খাস জমি থেকে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় নিশ্চিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। তিনি বলেন, সরকারি খাস জমি জনগণের সম্পদ। অনুমতি ছাড়া মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়। অবৈধ মাটি কাটা ও দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল।এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন

ই-পেপার

ফেজবুক

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রাঙ্গাবালীতে খাঁস জমিতে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৯:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬