ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান আজ বিকেল ৪টায় পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এবং পৌর ভূমি অফিসের ইনচার্জ ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস।
জেলা প্রশাসকের আগমনে পৌর ভূমি অফিসের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তিনি ভূমি সেবার চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভূমি সেবার মান আরও উন্নত করা, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।




















