গাইবান্ধায় আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় গাইবান্ধা হইতে পলাশবাড়ী (আর-৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ বুধবার (বেলা সাড়ে ১১টার দিকে) আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।সওজ-এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডুসহ সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন সরকারের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই কর্মসূচির আওতায় উপকূলীয় চরাঞ্চল বনভূমি সড়ক মহাসড়কের পাশে নদী ও খালে তীরে এবং ব্যক্তি মালিকানাধীন জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।
তিনি আরও বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সকলকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য এই কর্মসূচির মাধ্যমে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
গাইবান্ধায় আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন























